Tuesday, March 17, 2026

জর্জ ফ্লয়েডের শেষকৃত‍্যে পুলিশের সমাগম ঘিরে প্রশ্ন, ক্ষতয় মলম দেওয়ার চেষ্টা?  

Date:

Share post:

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে তোলপাড় হয় আমেরিকা। শ্বেতাঙ্গ পুলিশের হাতে মৃত্যু হয় তাঁর। বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় বিশ্বের বহু জায়গায়। মৃত্যুর ১৪ দিন পর সমাহিত করা হল তাঁকে। শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন হাউস্টনের পুলিশ আধিকারিক-সহ কর্মীরাও।

তবে পুলিশের এই ভূমিকায় উঠছে প্রশ্ন। অনেকের মতে ক্ষোভের ক্ষতে মলম দিতে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক এবং কর্মীরা। আবার অনেকের বক্তব্য, নিজেদের ভুল বুঝতে পেরেছে পুলিশ। হিউস্টনের ফাউন্টেন অব প্রেজ গির্জায় ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তাঁরা ফ্লয়েডের কফিন ঘিরে শ্রদ্ধা জানান। এমনকী, স্যালুটও করেন।

এদিন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ফ্লয়েডের স্মরণে স্থানীয় বাসিন্দাদের ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন করার অনুরোধ জানান। কারণ মৃত্যুর আগে ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে একজন পুলিশ তাঁকে হাটু দিয়ে চেপে রেখেছিলেন। শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁর মরদেহে শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ। প্রথমে তাঁর মরদেহ হিউস্টন মেমোরিয়াল গার্ডেনসে নিয়ে যাওয়া হয়। এরপর সব নিয়ম সেরে ঘোড়ার গাড়িতে করে মরদেহ পিয়ারল্যান্ড সিমেট্রিতে নিয়ে যাওয়া হয়। ফ্লয়েডের মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...