Tuesday, June 23, 2026

মনের ‘ঘুলঘুলি’তে ভূতের আনাগোনা!

Date:

Share post:

দীর্ঘ ৮৪ দিন পর শুটিং শুরু হল টলিপাড়ায়। কিন্তু সিরিয়াল না হয় বাড়ি বসে দেখা যাবে, কিন্তু ছবি রিলিজ হবে কোথায়? কবে খুলবে সিনেমা হলগুলি? এই নিয়ে সংশয় রয়ে গিয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য কোনও তরফ থেকেই এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে ওয়েব প্ল্যাটফর্মের উপরেই ভরসা রাখছেন অনেকে। এর আগেও ওয়েব সিরিজ অভিনয় করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এবার ইউটিউব চ্যানেলে তাঁর সিরিজ রিলিজ করছে নাম ‘ঘুলঘুলি’। ৪টি আলাদা আলাদা ভূতের গল্প নিয়ে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে। বাংলায় ঢুকে পড়েছে বর্ষা তারমধ্যে ঘরবন্দি জীবন- এই পরিস্থিতিতে ভূতের গল্প ভালোই জমবে বলে আশা অভিনেত্রী থেকে পরিচালক সবার। ১৯ জুন দেখা যাবে ইউটিউব চ্যানেলে।

এই পরিস্থিতিতে বাইরে বেরিয়ে শুটিং করা সম্ভব নয়। সেই কারণে বাড়িতে অভিনেত্রীর মোবাইলেই শ্যুট করেছেন সিরিজের পরিচালক রাতুল মুখোপাধ্যায়। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, এই ছবিতে অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্রর পুত্র রিয়ান। এসএসআর সিনেমা এবং ফেদার হাট এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে ছবিটি প্রযোজনা করা হয়েছে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...