Tuesday, March 10, 2026

“দিলীপদার মেন্টাল করোনা হয়েছে”! কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

ফের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। আজ, শুক্রবার দিলীপ ঘোষকে উপহাস করে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক বলেন, “দিলীপদার মেন্টাল করোনা হয়েছে। তাঁর এই মেন্টাল করোনার চিকিৎসা করা খুব প্রয়োজন। কিন্তু কোথায় এই চিকিৎসা হয় সেটা আমার জানা নেই।”

এখানেই শেষ নয়। বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, “দিলীপ ঘোষষ বাড়ির উপর থেকে নিচে এসে প্রেস কনফারেন্স করেন। ব্যাস, সারাদিনে এটাই তাঁর কাজ। কোথাও যান না তিনি। আর দিলীপদা সবসময় বলতে থাকেন, এখানে করোনা হয়েছে, ওখানে করোনা হয়েছে। আসলে ওনার মেন্টাল করোনা হয়েছে। তাই সব জায়গায় করোনা দেখছেন।”

দিলীপ ঘোষকে উপহাস করার পাশাপাশি এদিন ফিরহাদ হাকিম শহরের কেবল অপারেটরদের সঙ্গে একটি বৈঠক করেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শহরের কেবল অপারেটরদের বলা হয়েছে যে সমস্ত অপ্রয়োজনীয় কেবল তার ব্যবহৃত হচ্ছে এবং ল্যাম্পপোস্ট বরাবর যেগুলো আছে সেগুলো কেটে ফেলা হোক। তার আগে যে সমস্ত অপ্রয়োজনীয়তার তার রাস্তার মধ্যে পড়ে আছে সেগুলোও দ্রুত সরিয়ে ফেলা হোক। যদি তা না হয় তাহলে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে অবিলম্বে তার কেটে ফেলা হবে।

ফিরহাদের দাবি, কলকাতা পুরসভা আমফানের পর কেবল তার কাটতেই পারতো। কিন্তু এখানে অনেক ইন্টারনেটের তার রয়েছে। সেই তার কোনওভাবে কেটে গেলে সেখান থেকে সাধারণ মানুষের ভোগান্তি অনেক বেশি হবে। তাই আগামীকাল থেকেই কেবল অপারেটরদের এই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।...

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...