Tuesday, March 10, 2026

বীরভূমে শিক্ষা দানে বাড়িতেই পৌঁছবে ‘স্কুল’

Date:

Share post:

করোনাভাইরাসের আবহে ক্ষতিগ্রস্ত হচ্ছে লেখাপড়া। বিশেষ করে প্রাথমিক স্তরের পড়ুয়ারা সব থেকে বেশি সমস্যায় পড়েছেন। খুদে পড়ুয়াদের সেই সমস্যা সমাধানে উদ্যোগী হল বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এবার শিক্ষক-শিক্ষিকারা বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের পঠনপাঠনের খোঁজ নেবেন। কোনও পাঠ্যপুস্তক দরকার থাকলে সেটারও ব্যবস্থা করে দেবেন তাঁরা। এ বিষয়ে শুক্রবার সিউড়িতে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আবেদন করলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান। আগামী সপ্তাহে এই কর্মসূচি শুরু হয়ে যাবে।

বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে জানা গিয়েছে, একুশ জুন থেকে জেলার 2402 প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 3 লক্ষ পড়ুয়াদের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন প্রায় 10000 শিক্ষক-শিক্ষিকারা।
বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন ,জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পড়ুয়াদের লেখাপড়ার ঘাটতি মেটাতে আমরা সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদন করেছি বাড়ি বাড়ি গিয়ে পাঠদানের ব্যাপারটি নিশ্চিত করতে। আমাদের এই প্রস্তাব সমস্ত শিক্ষক-শিক্ষিকারা সাদরে গ্রহণ করেছেন। সপ্তাহে দুদিন করে পড়ুয়াদের বাড়ি তাঁরা পৌঁছে যাবেন। কোন কোনো পড়ুয়ার যদি পাঠ্য সামগ্রীর প্রয়োজন থাকে তাহলে সেটা আমরা শিক্ষা সংসদের পক্ষ থেকে তাকে পৌঁছে দেব”।

spot_img

Related articles

নিজে হাতে লেক কালীবাড়ির মাকে সাজিয়ে ঐশ্বরিক অনুভূতি অভিষেকের

হঠাৎ করে একটা ফোন বদলে দিল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের (Abhishek Roy)ভাবনা, আধ্যাত্মিক ভাবনায় আপ্লুত তারকা ভাগ করে...

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...