Saturday, May 16, 2026

ট্যুর প্যাকেজ বুকিংয়ের ১০-২০ শতাংশ খরচ কমাচ্ছে IRCTC 

Date:

Share post:

বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয় নি। হোটেল, পর্যটন কেন্দ্রগুলি ধীরে ধীরে খুলতেই ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিয়েছেন ভ্রমণপিপাসুরা । কিন্তু বেড়ানো শুরু হলেও তা আর আগের মতো থাকবে না। প্রথম বদল আসবে যাতায়াতে।
ট্রাভেলস কোম্পানিগুলি জানাচ্ছে, করোনার জেরে তাদেরও আর সব জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া সম্ভব হবে না। বেড়ানো শুরু হলেও সেটা আর আগের মতো থাকবে না। প্রথম বদল আসবে যাতায়াতে। একাধিক সংস্থা জানাচ্ছে, রেলের বদলে তারা গুরুত্ব দেবে বিমানকে। স্বাস্থ্য বিধি মেনে বিমানে যাতায়াত অনেক কম ঝুঁকির বলেই তারা মনে করছে। দ্বিতীয়ত একটি পরিবারের জন্য একটি গাড়ি বরাদ্দ থাকবে। আগে একসঙ্গে একই গাড়িতে বা বাসে যাওয়ার যে ব্যবস্থা করা হত তা আর হবে না।

ট্রাভেল মালিকরা জানাচ্ছেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে আলাদা গাড়ি ব্যবস্থা করতে হবে। তাতে খরচ অনেকটাই বাড়বে। কিন্তু সুরক্ষার জন্য এমনটা করতেই হবে । আর এই ট্রাভেল মলিকেদের কথায় সহমত পোষণ করছে আইআরসিটিসি গ্রুপ। এই গ্রুপের জেনারেল ম্যানেজার দেবাশীস চন্দ্র জানাচ্ছেন, “আমরা গ্রুপ বুকিংয়ের সংখ্যা কমিয়ে দিচ্ছি। এমনকী, কোচ বুকিং করছি না। তবে ফ্যামিলি বুকিংয়ের ওপর আমরা জোর দিচ্ছি।” ট্রাভেল মালিকরা মনে করছেন খরচ বাড়বে। সেখানে কিছুটা আশ্বস্থ করছে IRCTC। তারা বলছে, প্যাকেজে তারা খরচ কমাবে। কম পক্ষে ১০ থেকে ২০ শতাংশ প্যাকেজ রেট কমাবে তারা।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...