Tuesday, May 19, 2026

পরেশের বৃক্ষরোপণ উৎসবে সামিল ফিরহাদ, কী বললেন পুরসভার মুখ্য প্রশাসক?

Date:

Share post:

আমফান পরবর্তী বাংলা তথা শহরের সবুজায়ন ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি মেনে বিভিন্ন বিধানসভা অঞ্চলে চলছে বৃক্ষরোপণ উৎসব। আজ, শনিবার বেলেঘাটায় বিধায়ক পরেশ পালের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানের শুভসূচনা করেন রাজ্যের মন্ত্ৰী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

এদিন বেলেঘাটা বিধানসভা অঞ্চলের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়। যাতে ঝরবৃষ্টিতে ভেঙে না পড়ে, সেই ধরনের গাছই লাগানো হয় অনুষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি, এদিন ওই অঞ্চলের সমস্ত কাউন্সিলরদের হতে একটা করে গাছ তুলে দেন ফিরহাদ হাকিম।

এই অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, পলিসিগতভাবে কলকাতায় কন্টেইনমেন্ট জোন বাড়ছে। কিন্তু একটা বাড়ির জন্য সমস্ত অঞ্চলকে কন্টেইনমেন্ট করছে না কলকাতা পুরসভা। একইসঙ্গে তিনি জানান, করোনা মোকাবিলায় বাড়ানো হয়েছে অ্যান্টিবডি টেস্ট সেন্টার। রাজারহাট-সহ বেশ কয়েকটি জায়গায় কোয়ারেন্টাইন বাড়ানো হয়েছে বলে জানালেন ফিরহাদ হাকিম।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...