Thursday, March 19, 2026

কড়া নিয়মবিধি মেনেই খুলল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায় 

আজ শনিবার থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। মা ভবতারিণীর পুজো দিতে ভোর থেকেই এসেছিলেন ভক্তরা । সামাজিক দূরত্ব বিধি মেনে, মুখে মাস্ক পরে লাইনে দাঁড়ান ভক্তরা। মোতায়েন ছিল বহু পুলিশকর্মী। প্রত্যেককেই প্রথমে থার্মাল স্ক্রিনিং এর পর স্যানিটাইজেশন টানেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে । তারপরই মিলেছে মায়ের দর্শনের ছাড়পত্র । গত ২১ মার্চ করোনা সংক্রমণ ও লকডাউনের কারণ বন্ধ করে দেওয়া হয়েছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির। টানা ৮২ দিন পর এবার তা আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল।
শনিবার থেকে সেখানে ভক্তরা প্রবেশ করলেও, তাদের জন্য ছিল বেশ কিছু শর্ত। আপাতত সকাল সাতটা থেকে দশটা ও বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা পর্যন্ত মন্দির খোলা থাকবে। ভক্তরা পুজোতে কোনও ফুল দিতে পারছেন না। কোনও সিঁদুর, চরণামৃত দেওয়া হচ্ছে না। গর্ভগৃহের ৬ ফুট দূর থেকে মা ভবতারিণী কে দর্শন করতে হচ্ছে । মোট ১০ জন করে পুজো দিতে পারছেন।করোনা সংক্রমণ থেকে বাঁচতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হচ্ছে ভক্তদের। মাস্ক পরতেই হচ্ছে ।

পুজো দেওয়ার পর পঞ্চবটী, নহবত কোথাও ভক্তদের যাওয়ার অনুমতি নেই । মন্দিরের ভেতরের ব্যাপার কর্তৃপক্ষের নিরাপত্তারক্ষীরা দেখছেন । বাইরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ।
মন্দির ট্রাস্টির সম্পাদক কুশল চৌধুরী বলেন, সকাল ও বিকালে তিন ঘণ্টা করে ৬ ঘণ্টা ভক্তদের জন্য মন্দির খোলা হবে। পুজোয় কোনও ফুল ব্যবহার হবে না। কাউকে ফুল দেওয়া হবে না। এই নিয়মবিধি মানা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। লকডাউন শিথিল হলে পরবর্তী সিদ্ধান্ত আলোচনা করে ঘোষণা করা হবে।

spot_img

Related articles

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...