Monday, June 22, 2026

১০০দিনের কাজের কর্মী তালিকা নিয়ে কারচুপির অভিযোগ, আক্রান্ত ৩

Date:

Share post:

মুর্শিদাবাদে ১০০দিনের কাজের কর্মী তালিকায় দেখতে চাওয়ায় আক্রান্ত তিনজন। শুক্রবার ঘটনাটি ঘটে ভগবানগোলা ১ব্লকের মহিসাস্থলী গ্রাম পঞ্চায়েতের বাথান পাড়া গ্রামে। আহতরা লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের পরিবারের দাবি, গত মাসে মহিসাস্থলী গ্রাম পঞ্চায়েতে ৭০০ শ্রমিক কাজ করেছিলেন। কিন্তু ৩৭০০শ্রমিকের বিল তুলেছে বলে অভিযোগ। তাই তাঁরা যেখানে ১০০দিনের কাজ চলছিল সেখানে গিয়ে কাজের কর্মী তালিকা দেখতে চান। এবং শ্রমিকদের নাম ও ছবি তোলে।তখনই বেশ কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা বাধে হয়। পরে আবার বাড়ি গিয়ে তিনজনকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের প্রথমে কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে পরে আহতদের লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। যদিও এখনো ঘটনার এখনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...