Monday, June 22, 2026

এনআইআরএফ র‌্যাঙ্কিং: দেশের প্রথম একশো কলেজের তালিকায় রয়েছে বাংলার সাত

Date:

Share post:

উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বভারতীয় মানচিত্রে জায়গা দখল করছে বাংলা। দেশের সেরা ১০০ কলেজের তালিকায় রাজ্যের মধ্যে রয়েছে সাতটি কলেজের নাম।

বৃহস্পতিবার, ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক তথা এনআইআরএফ প্রকাশ করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল। প্রথম ১০০-এ নাম রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ (রহড়া), রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর), লোরেটো, বেথুন এবং লেডি ব্রেবোর্ন কলেজের।

প্রথম দশে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)। গত বছর দশম স্থানে ছিল সেন্ট জেভিয়ার্স। এবার উঠে এসেছে সপ্তম স্থানে। একই স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ (রহড়া) স্থান রয়েছে একাদশে। ২০ তম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ (নরেন্দ্রপুর)। ৮৮ তম স্থানে রয়েছে বেথুন কলেজ। এক ধাপ এগিয়ে লোরেটো কলেজ তম স্থানে উঠে এসেছে। এই প্রথম একশোয় ঢুকেছে লেডি ব্রেবোর্ন কলেজ। তাদের স্থান ৯৪। অন্যদিকে ১০১-১৫০-মধ্যে স্কটিশ চার্চ কলেজ এবং ১৫১-২০০-র মধ্যে রয়েছে মেদিনীপুর কলেজ।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...