Thursday, June 4, 2026

দিল্লি মুকুল রায়ের জন্য কী পদ ভেবেছে জেনে নিন

Date:

Share post:

মুকুল রায় বিজেপির শীর্ষনেতৃত্বকে সাফ বলেছিলেন, হয় কাজ দিন। নয় ছেড়ে দিন।

এই পরিস্থিতিতে মুকুল দিল্লি সফর সেরে আসার পর তাঁর শিবির এবং দিল্লি সূত্রে খবর-
মুকুলকে এখনই কেন্দ্রে পূর্ণমন্ত্রী করার সম্ভাবনা খুব কম।
রাজ্য বিজেপির মূল সংগঠনেও কাজ করার তেমন জায়গা নেই।
আবার এতদিন মুকুল রায়কে তেমন কোনো পদ না দিলেও দিল্লি চায় না ভোটের আগে মুকুল দল ছেড়ে যান।
ফলে মুকুলের জন্য বিকল্প দুটি পথ ভাবছে দিল্লি।

এক, জটিলতা কাটিয়ে ভোটের স্বার্থে মুকুলকে মন্ত্রী করা।
দুই, মন্ত্রী বা দললের বড় পদের ঝামেলায় না গিয়ে মুকুলকে এবারের বিধানসভা ভোটে ইলেকশন কমিটির চেয়ারম্যান করা। এই পদটিই আপাতত ভাবা হয়েছে।

কিন্তু ঘটনা হল, এটা অনেকটা নাকের বদলে নরুণ। যেখানে মন্ত্রিত্বের জল্পনা চলছে, সেখানে মন্ত্রী করা না হলেই নেতিবাচক বার্তা যাবে। তাছাড়া মুখে যাই বলা হোক ইলেকশন কমিটির দায়িত্ব পেয়ে স্বাধীনভাবে কাজ করা মুশকিল। পঞ্চায়েত ভোটেও তো মুকুলকে এরকম কমিটির মাথায় বসানো হয়েছিল। ফলে তাতে কোনো নতুনত্ব থাকবে না।
মুকুলশিবির অবশ্য বলছে, এবার মুকুলকে সামনে রেখেই ভোটে যাবে দল।
উল্লেখ্য, ১৯৯৭ সালে কংগ্রেস তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদেশ সভানেত্রীর পদের বদলে ইলেকশনিয়ারিং কমিটির চেয়ারপার্সন ঘোষণা করেছিল। পরেরদিনই অপমানিত মমতা তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন।
মুকুলশিবিরের এক নেতা বলেন,” অমিত শাহের সঙ্গে দেখা করে মুকুল রায়কে খুশিই দেখিয়েছে। এখন দেখা যাক কার্যকর ক্ষেত্রে কী হয়।”

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...