Friday, May 22, 2026

মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরে অনিয়ম, অর্থসচিব-সহ ৪ আমলাকে ED-র তলব

Date:

Share post:

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে ঢালাও বেনিয়মের অভিযোগ এনেছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি৷ সেই অভিযোগের তদন্তে নেমে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে

অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী- সহ ৪ আমলাকে ED তলব করেছে৷ ওই অভিযোগের বিষয়ে ৪ আমলার বক্তব্য জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ জানা গিয়েছে, রাজ্যের অর্থ সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, ভগবতী প্রসাদ গোপালিকা, রাজেশ সিংহ এবং রাজীব কুমারকে আগামী ২২ জুন ED-র কলকাতা দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো ডেয়ারির নিয়ন্ত্রক সংস্থা রাজ্য দুগ্ধ ফেডারেশন পরিচালনা করে প্রাণী সম্পদ বিকাশ দফতর৷ সেকারনেই মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে বিভাগীয় সচিবদের বক্তব্য ED জানতে চায়৷

অধীর চৌধুরি অভিযোগ করেছিলেন, মেট্রো ডিয়ারির ৪৭ শতাংশ শেয়ার ছিল দুগ্ধ ফেডারেশনের হাতে। সেই ৪৭ শতাংশ শেয়ার কেভেন্টার্সকে ৮৫ কোটি টাকায় বিক্রি করা হয়। এর কিছুদিন পর মেট্রো ডেয়ারির ১৫ শতাংশ শেয়ার ১৭০ কোটি টাকায় একটি প্রাইভেট ইক্যুইটি ফান্ডকে বিক্রি করে দেয় কেভেন্টার্স। যে দামে কেভেন্টার্স শেয়ার বিক্রি করেছে, রাজ্য নিজে সেই শেয়ার বিক্রি করলে ৫০০ কোটি টাকা পাওয়া যেত৷ এই অভিযোগে হাইকোর্টে মামলাও করেন অধীর চৌধুরি।আর তারপরই ED গোটা ঘটনায় তদন্ত শুরু করে। যে ৪ প্রশাসনিক কর্তাকে ডাকা হয়েছে, তারা প্রত্যেকেই ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে প্রাণী সম্পদ বিকাশ দফতরের সচিব ছিলেন। ওদিকে, রাজ্যের ৪ আমলাকে ED-র তলব করা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...