Saturday, June 20, 2026

মাস্ক-ই পারে সংক্রমণ থেকে বাঁচাতে, জানাচ্ছেন গবেষকরা

Date:

Share post:

ইচ্ছা থাক বা না-থাক, করোনার থাবা এড়াতে হলে ব্যবহার করতেই হবে মাস্ক৷ এ ছাড়া গতি নেই৷

আগামী বিশ্ব শাসন করবে মাস্ক, নানা রংয়ের, হরেক ডিজাইনের৷

করোনা হানার জেরেই মাস্ক পরার চল শুরু হয়েছে। শুরু হয়েছে বহু বিধিনিষেধও। বারবার হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা সামাজিক দূরত্ব বজায় রাখা‌ এবং অতি অবশ্যই মাস্ক পরা।

করোনা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের মাঝেই ভালো দিক হল মাস্ক পরার ফলে করোনার হাত থেকে রক্ষা পাচ্ছে হাজার হাজার মানুষ। সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। মাস্ক পরলে যে সংক্রমণ এড়ানো যায়, তা বুঝিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষাপত্র PNAS (The Proceedings of the National Academy of Sciences of the USA)।

সমীক্ষায় বলা হয়েছে,’সংক্রমণের হার হঠাৎই বদলে গিয়েছে মাস্ক পরার পর। উত্তর ইতালিতে ৬ এপ্রিল ও নিউইয়র্ক সিটিতে ১৭ এপ্রিল থেকে মাস্ক পরা শুরু হয়েছে। তারপরই তাৎপর্যপূর্ণভাবে কমে গিয়েছে সংক্রমিতের সংখ্যা। নিউইয়র্কে মাস্ক পরা শুরু হওয়ার পর দৈনিক ৩% কমেছে সংক্রমণের হার।’

গবেষকরা বলছেন, সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন সব ব্যবস্থা নেওয়া থাকলেও মাস্ক পরার পর সংক্রমণের হার অনেকটা কমেছে। মুখে মাস্ক থাকলে ভাইরাসকে রোখা সম্ভব।

তবে এত সবের মাঝেও মানুষ ভুলে যাচ্ছে মাস্ক পরার কথা।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...