Monday, May 4, 2026

দিল্লিতে করোনা রোগীদের জন্য ট্রেনের ৫০০ কামরা দেবে কেন্দ্র

Date:

Share post:

ভারতের করোনা সংক্রমণের নিরিখে অতি বিপজ্জনক অবস্থায় রয়েছে খোদ রাজধানী দিল্লি। জুলাইয়ে এখানে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে হাসপাতালগুলিতে বেডের অভাব চিন্তা বাড়িয়েছে কেজরিওয়াল সরকারের। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে দিল্লিতে যা বেড খালি রয়েছে তা কয়েকদিনের মধ্যে ভর্তি হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে রবিবার বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি জানান, দিল্লির রোগীদের জন‍্য ৫০০ ট্রেনের কামরা বিশেষ বন্দোবস্ত করে রাজ‍্য সরকারকে দেবে কেন্দ্র। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে অমিত শাহ বলেছেন দিল্লিতে টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে। এজন্য দিল্লি সরকারকে প্রয়োজনীয় সাহায্য করবে কেন্দ্র। সেইসঙ্গে বেডের অভাব মেটাতে ৫০০ ট্রেনের কামরার ব্যবস্থা করা হবে। সেখানেই গড়ে তোলা হবে করোনা সংক্রমিতদের আইসোলেশন ওয়ার্ড। এদিন গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী হর্ষবর্ধনও।

অমিত শাহের সঙ্গে বৈঠকের পর টুইট করে মুখ‍্যমন্ত্রী কেজরিওয়াল লেখেন, দিল্লি সরকার এবং কেন্দ্রের মধ্যে খুব ভাল বৈঠক হয়েছে। অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা একযোগে লড়ব।

Related articles

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
106 এগিয়ে
বিজেপি
109 এগিয়ে
কংগ্রেস
5 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে