Sunday, June 21, 2026

পর্দার ধোনিকে শ্রদ্ধাজ্ঞাপন ভারতের ক্রিকেটারদের

Date:

Share post:

এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পর্দায় ফুটিয়ে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী। সেই সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়াও। বলিউড অভিনেতার মৃত্যুতে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।

টুইটারে শচীন তেন্ডুলকর লিখেছেন, ” সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে হতবাক এবং দুঃখিত। একজন তরুণ ও প্রতিভাবান অভিনেতা। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল। আত্মার শান্তি কামনা করি।”

 

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি লিখলেন, “সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর সংবাদ শুনে আমি হতবাক। মেনে নেওয়া কঠিন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভগবান যেন তাঁর পরিবার ও বন্ধুদের সব শক্তি দেন।”

 

সুরেশ রায়না তার টুইটার হ্যান্ডেলে লেখেন, “মাহির বায়োপিকের জন্য আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। একজন সুদর্শন, সদা হাসি মুখ অভিনেতাকে হারালাম।

এদিন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংবাদ পেয়ে স্মৃতি রোমন্থন করেছেন ইরফান পাঠান। টুইটারে তিনি লেখেন, “শেষবার তাজ হোটেলের জিমে দেখা হয়েছিল। কেদারনাথ ছবিতে কাজের জন্য অভিবাদন জানিয়েছিলাম। সে সময় আমাকে ছিছরে দেখার জন্য অনুরোধ করেছিল।”

“অত্যন্ত বেদনাদায়ক খবর। বেশ কয়েকবার ওঁর সঙ্গে দেখা হয়েছে। সদা হাসি মুখ ছিল ওঁর।” টুইটারে লিখলেন হার্দিক পান্ডিয়া।

মহম্মদ সামি লিখেছেন “হতবাক এবং একই সঙ্গে বেদনাদায়ক ঘটনা। একজন ভালো অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেলেন। আমাদের দেখা হওয়ার মুহূর্তগুলো মনে থাকবে।”

একইভাবে শোকস্তব্ধ মহম্মদ কাইফ। প্রাক্তন ক্রিকেটার টুইটারে লেখেন ” হাসি মুখের পিছনে অনেক ভাবনা নিয়ে যুদ্ধ হয়েছে। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। মনে রাখবেন এমন মানুষ আছেন যারা আপনাকে ভালবাসে।”

Related articles

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...