Friday, May 15, 2026

করোনা আবহেই আজ থেকে চালু হচ্ছে মুম্বইয়ের লোকাল ট্রেন

Date:

Share post:

করোনা পরিস্থিতি ভয়াবহ, তার মাঝেই এবার মুম্বইয়ে চালু হচ্ছে লোকাল ট্রেন। তবে শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়েই আজ সোমবার থেকে লোকাল ট্রেন চলবে বলে জানিয়েছে প্রশাসন। সাধারণ যাত্রীরা এখনই এই পরিষেবা পাবেন না। স্টেশনগুলিতে ভিড় না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। রবিবারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিম রেলওয়ে। জানানো হয়েছে, সোমবার সকাল থেকেই লোকাল ট্রেন চালানো হবে। ১৫ মিনিট অন্তর চলবে রাত ১১ টা পর্যন্ত। আপাতত, সবচেয়ে বেশি ট্রেন চালানো হবে চার্চগেট ও ভিরার রুটে৷ কম ট্রেন চলবে ধানু রোড রুটে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ট্রেনগুলিতে ১২০০ যাত্রীর বদলে ৭০০ যাত্রী বহন করবে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...