Thursday, May 14, 2026

“সুড়ঙ্গের শেষে আলো আছে”- কথা বলুন, শুনবে কলকাতা পুলিশ

Date:

Share post:

“কথা বলুন, ভিতর জমে থাকা কথা বের করে দিন, আবেগকে প্রকাশ করুন। অন্ধকার সুড়ঙ্গের শেষে সব সময় আলো থাকে”- অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরে ঠিক এভাবেই শহরবাসীর কাছে মনে জমে থাকা অভিমান, হতাশা, অবসাদ ঝেড়ে ফেলার আবেদন জানালেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, যদি হতাশ লাগে তাহলে ১০০-তে ডায়াল করতে। কলকাতা পুলিশ বাহিনী সবসময় পাশে আছে।

এর আগেও বিভিন্ন ক্ষেত্রে কলকাতা পুলিশ পাশে দাঁড়িয়েছে। প্রবীণ মানুষদের সহায়তায় ‘প্রণাম’ নামে গ্রুপ রয়েছে তাদের। রয়েছে ‘বন্ধু’ নামে একটি অ্যাপ- যেখানে রাস্তায় বিপদে পড়লে সঙ্গে সঙ্গে জানানো যাবে পুলিশকে। করোনা পরিস্থিতি এবং লকডাউনে বারবার কলকাতা পুলিশকে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে। শহরবাসীকে সচেতন করতে রাস্তায় নেমে গান গেয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বৃদ্ধ, অসুস্থ, অসহায় মানুষের বাড়িতে খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধ পৌঁছে দিয়েছেন বারবার। একটাই কথা বলার চেষ্টা করেছে কলকাতা পুলিশ, “পাশে আছি”। সুশান্ত সিং রাজপুতের ঘটনার পরে একটাই কথা উঠে আসছে হতাশা কি তাহলে মনের মধ্যে চেপে চাপা থাকে? অনেক সময় সেটা প্রকাশ করা যায় না। প্রকাশ করার সঙ্গী খুঁজে পাওয়া যায় না! বলার লোক থাকে না? ঠিক এই জায়গাতেই বন্ধুর মত সহমর্মীর মতো পাশে দাঁড়াতে চেয়েছে কলকাতা পুলিশ। অনুজ শর্মা জানিয়েছেন, অবসাদে ডুবে যাওয়া নয়, অন্ধকার পথের শেষে আলো পর্যন্ত পৌঁছতে নাগরিকরা কলকাতা পুলিশের হাতে হাত রাখুন।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...