Monday, April 6, 2026

মন খারাপ বুঝতে না পারুন, বোঝার ভান করবেন না প্লিজ!

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত চলে গেলেন। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আত্মহত্যা। জানা গিয়েছে অবসাদে ভুগছিলেন। সংবাদ মাধ্যমে খবর পেয়েই ফেসবুক পোস্ট শুরু। প্রিয় অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ, এটা স্বাভাবিক। কিন্তু অভিনেতার মৃত্যুর কারণ ‘অবসাদ’-কে হাইলাইট করে অনেকে ‘একদিনের বন্ধু’ সাজার চেষ্টা করছেন। আপত্তি এখানে।

একটি গ্রুপে দেখলাম একজন লিখেছেন, “আমি ভাল গল্প বলতে পারি। মন খারাপ হলে আমার সঙ্গে কথা বল। আমি পাশে আছি।” কেও লাইভ করে বলছেন, চিন্তা জিনিসটা একেবারে ছেড়ে দিন।
এতদিন কোথায় ছিল তাঁদের অচেনা মানুষের প্রতি এত প্রেম? বাজি ভর্তি ফল খেয়ে হাতির মৃত্যু একদিনের জন্য পশুপ্রেমি সেজে ফেসবুক পোস্ট। কোনও ঘটনা ঘটল অমনি ফেসবুকে বিপ্লবী। যাঁরা এমনটা করছেন বা করেন তাঁদের বলি, জীবনের লড়াই প্রতিদিনের। একদিনের বিপ্লবী সেজে যুদ্ধে জেতা বা জেতানো কোনটাই সম্ভব নয়।

আজ যাঁরা লিখছেন, “কোনও বন্ধু বা পরিচিত অবসাদে ভুগলে তাঁর পাশে থাকুন। তাঁকে সাইকো বলবেন না।” কাল সকালে আপনাদের এই কথাগুলো মনে থাকবে তো? কাল কেউ মন খারাপের কথা আপনাকে 3বার বললে বলবেন না তো ঘ্যান ঘ্যান করিস/কোরো না! তাই ফেসবুকে বিপ্লবী সাজার আগে একটু ভাবুন। আর একটা অনুরোধ, আমরা কোনও না কোনও সময় প্রত্যেকেই অবসাদে ভুগি। তাই নিজেকে দিয়ে বিচার করুন। কারোর মন খারাপ বুঝতে না পারুন বোঝার ভান করবেন না প্লিজ!

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...