Saturday, May 23, 2026

মদন মিত্রের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ, তদন্তে লালবাজারের সাইবার বিভাগ

Date:

Share post:

তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের অফিসিয়াল ফেসবুক হ্যাক করার অভিযোগ। সিটিজেন মদন মিত্র’ নামে অফিসিয়াল ফেসবুক পেজ আছে তাঁর। অভিযোগ ওই পেজটি কেউ বা কারা হ্যাক করেছে। পেজের অ্যাডমিনদের সরিয়ে দেওয়া হয়েছে। লালবাজার সাইবার বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইদানিংকালে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মদন মিত্র। মাঝেমধ্যেই ফেসবুক লাইভে আসেন তিনি। নেটিজেনদের মধ্যেও বেশ জনপ্রিয় তৃণমূল নেতা। কিন্তু সেই ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ প্রাক্তন মন্ত্রীর। তবে ‘সিটিজেন মদন মিত্র’ পেজটি কে বা কারা হ্যাক করল সে বিষয়ে বুঝে উঠতে পারছেন না তিনি। ফেসবুক পেজ হ্যাক হওয়ার প্রসঙ্গে রবিবার টুইটারে লেখেন মদন মিত্র।

মদন মিত্র জানিয়েছেন, শুক্রবারই তাঁর পেজ হ্যাক করা হয়। লালবাজারের সাইবার বিভাগে অভিযোগ জানানো হয়েছে। ওই পেজের কোনও পোস্টে কমেন্ট না করার অনুরোধ করেছেন তিনি। ‘সিটিজেন মদন মিত্র’ পেজটিকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনার আবেদন ফেসবুকের কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন মদন মিত্র।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...