Monday, March 16, 2026

অনলাইন পরীক্ষার বিরোধিতা করে প্রতিবাদ ছাত্র সংগঠনের

Date:

Share post:

অনলাইনে পরীক্ষা দিতে নারাজ পড়ুয়াদের একাংশ। রীতিমত বিরোধিতা করছে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটি এবং আইসা। তাদের বক্তব্য, অনলাইনে ইন্টারনেট কানেকশনের সমস্যা আছে। অনেক ক্ষেত্রেই সাইটেও সমস্যা দেখা দেয়। এই পদ্ধতিতে পরীক্ষা কার্যত অসম্ভব বলে বক্তব্য পড়ুয়াদের একাংশের।

দুই ছাত্র সংগঠনের কথায়, জুন মাসে পরীক্ষা না নেওয়ার দাবি জানানো হয়েছিল। সরকার তা মেনে নিয়েছে। তবে এর বিকল্প কখনই অনলাইন নয়। তাদের বক্তব্য, দেশের প্রায় দুই তৃতীয়াংশ মানুষের কাছে এখনও ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। ফলে বহু ছাত্রছাত্রী আছে যারা এই অনলাইন ব্যবস্থা থেকে বঞ্চিত হবেন।

প্রসঙ্গত, শনিবার উপাচার্য এবং উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সব সিদ্ধান্ত নেওয়া। বৈঠকে উপাচার্যরা প্রস্তাব দেন, ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা অনলাইনে পরীক্ষা হোক। বাকি ৫০ শতাংশ শেষ পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হোক। তবে এই প্রস্তাবে এখনও সীলমোহর পড়েনি। মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে প্রস্তাব।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...