Saturday, June 27, 2026

২-৩ দিনের মধ্যে বাস ভাড়া বৃদ্ধি না হলে বেসরকারি বাস তুলে নেওয়া হবে

Date:

Share post:

এবার রাজ্য পরিবহন দফতরকে কার্যত হুঁশিয়ারি বেসরকারি বাস মালিকদের। সাফ কথা, অনেক হয়েছে, হয় ভাড়া বাড়ানো হোক, নইলে আমরা বাস তুলে নেব।

বাস মালিকদের বক্তব্য, পরিবহন দফতরের অনুরোধে গত ২৭মে থেকে রাস্তায় কিছু বেসরকারি বাস নামে। আশ্বাস দেওয়া হয়, দ্রুত বাস ভাড়া বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু দু’ সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই, সঙ্গে ডিজেলের দামও বিগত ৯দিনে টানা বেড়েছে ৪ টাকা ৭১ পয়সা। তাই রেগুলেটরি কমিটিকে বাস মালিকরা জানিয়েছেন, ৪৮ ঘন্টার মধ্যে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না নিলে তাঁরা বাস তুলে নিতে বাধ্য হবেন। কারণ, এভাবে ভর্তুকি দিয়ে বাস চালানো তাঁদের পক্ষে সম্ভব নয়।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...