Tuesday, March 24, 2026

দিল্লিতে বাড়বে না লকডাউনের মেয়াদ, টুইট কেজরিওয়ালের

Date:

Share post:

দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে । স্বাভাবিকভাবেই সবাই মনে করেছিলেন ফের বাড়বে লকডাউন। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই জল্পনায় জল ঢেলে দিলেন । তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এরকম কোনও পরিকল্পনা নেই’।
সোমবার টুইটারে এই ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল ।
সম্প্রতি দিল্লিতে লকডাউন বৃ্দ্ধি নিয়ে একাধিক ভুয়ো খবর ছড়িয়েছে ।
লকডাউন নিয়ে খোদ মুখ্যমন্ত্রী টুইটে স্পষ্ট লেখেন, ‘অনেকেই জানতে চাইছেন, দিল্লিতে ফের লকডাউন ঘোষণা হচ্ছে কিনা। এখনও পর্যন্ত এমন কোনও পরিকল্পনা নেই।’
প্রসঙ্গত, আজ পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪১, ১৮২। দেশে যে সব রাজ্যে করোনা সংক্রমণ হয়েছে তাতে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। তবে বিশেষজ্ঞদের মতে, লকডাউন না বাড়ালেও সংক্রমণ কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব তা নিয়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ নিক দিল্লি প্রশাসন ।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...