Tuesday, April 21, 2026

সম্পর্ক মেরামতের চেষ্টা! মউ স্বাক্ষর করল নেপাল-ভারত

Date:

Share post:

সীমান্ত নিয়ে টানাপোড়েন অব্যাহত ভারত ও নেপালের মধ্যে। এরইমধ্যে নয়া তথ্য প্রকাশ করল নেপালে ভারতীয় দূতাবাস। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে দু’পক্ষই। নেপালের পশুপতিনাথ মন্দির ও লাগোয়া এলাকায় নিকাশি পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে ভারত। এই বিষয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে।

সোমবার এই মউ স্বাক্ষরিত হয় ভারতীয় দূতাবাস, মিনিস্ট্রি অফ ফেডারাল অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ও কাঠমান্ডু মেট্রোপলিটান সিটির মধ্যে। জানা গিয়েছে, নেপাল ভারত মৈত্রী উন্নয়ন উদ্যোগের আওতায় এই কাজ করা হবে। ভারতীয় দূতাবাস বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ৩৭.২৩ মিলিয়ন নেপালি অর্থ খরচ করবে ভারত। পশুপতি মন্দিরে আগত দর্শনার্থীদের সুবিধার জন্য এই খরচ করা হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের অগাস্ট মাসে প্রথম পশুপতি মন্দিরের নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্পের কথা ঘোষণা করা হয়। সাধনে প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৯ সালের অক্টোবর মাসে ভারতীয় দূতাবাসকে এই প্রকল্প ফের শুরু করার আবেদন জানায় পশুপতি এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্ট। সেই প্রস্তাব গ্রহণ করে ভারতীয় দূতাবাস।

দিন কয়েক আগে উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের তিনটি এলাকা নিজেদের মানচিত্রে এনে দেশের নয়া মানচিত্র তৈরি করে নেপাল। এমনকী সংসদে মানচিত্র বদল সম্পর্কিত বিল পাশ করে নেপাল সরকার। যা নিয়ে চিনের উস্কানি দেখছে নেপালের বিশেষজ্ঞ মহল।

Related articles

এক মাসে একাধিক ঘটনা, খাদ্য নিরাপত্তায় বড়সড় ব্যর্থতা বিজেপি শাসিত গুজরাটে‌

একের পর এক খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় চাপে বিজেপি (Bharatiya Janata Party) শাসিত গুজরাট (Gujarat)। দাহুদ জেলার একটি বিয়ের...

প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে অধ্যাপকদের! কমিশনের বিজ্ঞপ্তিতে সিলমোহর আদালতের

সহকারী অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের...

IPL: বড় ধাক্কা সিএসকের, ধোনিকে অনিশ্চয়তার মধ্যেই ছিটকে গেলেন তারকা ব্যাটার

আইপিএলের মাঝেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের(CSK)। এই মরশুমের আইপিএল থেকে ছিটকে গেলেন তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে (Ayush...

পরিকল্পিত অসম্মান! নেত্রীকে শাহর অবমাননাকর সম্বোধনে সরব তৃণমূল

বাঙালি, তথা মহিলাদের অসম্মানে নতুন মাত্রা যোগ করল বিজেপি। ২০২১ সালের ট্র্যাডিশন ফিরিয়ে এনে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল...