Monday, June 15, 2026

ইন্দো-চিন সীমান্তে গুলি বিনিময় হয়নি, কাঁটা লাগানো লাঠি দিয়ে প্রাণঘাতী হামলা চালায় চিনা সেনা

Date:

Share post:

কাঁটা লাগানো লাঠি দিয়ে মারপিট শুরু করল চিনা সেনার দল। পাল্টা দিল ভারতও। তাতেই রক্তারক্তি কাণ্ড ও দুপক্ষের প্রাণহানি। লাদাখে ইন্দো-চিন সেনার মধ্যে সংঘাত গত কয়েক বছরে অনেকবার হয়েছে। প্রতিবারই আহত হয়েছেন দুই দেশের কোনও না কোনও সেনা জওয়ান। কিন্তু কোনওবারই গুলি চলেনি। গুলি চলল না সোমবার রাতেও। যদিও গোলাগুলি না চালিয়েও হল রক্তক্ষয়ী সংঘাত, যার ফলে প্রাণ গেল দুই তরফেই। ভারতীয় সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে, সোমবার রাতে সীমান্তে টহলদারির সময় দুই দেশের সেনার মধ্যে মুখোমুখি সংঘাতে কোনও গুলি চলেনি। ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল সহ প্রায় ২০ জন জওয়ানের যে মৃত্যু হয়েছে, তা গুলি বা বিস্ফোরণজনিত নয়। কাঁটা লাগানো লাঠি, লোহার রড আর পাথর দিয়ে প্রাণঘাতী আঘাত করা হয়েছে। চিনা সেনাই প্রথমে উপর থেকে পাথর ছোড়ে, লোহার রড, কাঁটার লাঠি নিয়ে অাক্রমণ চালায়। প্রত্যাঘাতে ভারতীয় সেনাও সেই হাতিয়ারই ব্যবহার করে বলে জানা গিয়েছে। অার তাতে ভারতের কুড়ি ও চিনের প্রায় তেতাল্লিশ জওয়ান হতাহত হয়েছে বলে খবর। গোলাগুলি না চালিয়েও লাঠি, লোহার রড, পাথর দিয়ে মারামারিতেই এত প্রাণহানি। আর এই প্ররোচনা ও হামলা স্পষ্টভাবে শুরু হয়েছিল চিনের দিক থেকেই।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...