Tuesday, April 21, 2026

উহানে করোনা-মৃতের সংখ্যা নিয়ে জোচ্চুরির পর এবার গালওয়ানে সেনামৃত্যু নিয়েও তথ্যগোপন চিনের!

Date:

Share post:

কমিউনিস্ট শাসনাধীন ও একনায়কতন্ত্রের পূজারি চিন সারা বিশ্বেই একতরফা অর্থনৈতিক আগ্রাসন ও বিশ্বাসযোগ্যতার অভাবের জন্য পরিচিত। নিজেরা একদিকে হংকংয়ে চরম মানবতাবিরোধী পথে গণতান্ত্রিক আন্দোলনকারীদের উপর নির্যাতন চালায় আবার পাকিস্তানের মত জঙ্গি রাষ্ট্রকে ভারতবিরোধী উসকানিতে মদত দেয়। মারণ করোনাভাইরাসের বিপদ সম্পর্কে শুরু থেকেই বিশ্বকে বিভ্রান্ত করেছে চিন। উহানের যে চিকিৎসক করোনার বিপদ প্রকাশ্যে আনেন তাকেও জেলে পুরেছিল চিনের কমিউনিস্ট শাসকরা। উহানের যে করোনাভাইরাস আজ গোটা দুনিয়ায় মহামারির মৃত্যুমিছিল শুরু করেছে সেই ভাইরাসের উৎপত্তি নিয়েও বিভ্রান্তিকর ও সন্দেহজনক কথাবার্তা বলে চলেছেন চিনের শাসকরা। উহানে করোনার মৃত্যুসংখ্যা নিয়েও জোচ্চুরি করেছে শি জিনপিং প্রশাসন। পরে চাপের মুখে ভুল স্বীকারের পর দেখা যায় প্রায় দেড় হাজার সংখ্যা বেড়েছে। যদিও সেটাও প্রকৃত তথ্য নয় বলেই অনেকের মত। আর সর্বশেষ, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকা জবরদখলের চেষ্টায় উল্টে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের উপর হামলা চালিয়েছে চিনের সেনারা। অথচ ভারতের পাল্টা প্রত্যাঘাতের পর নিজেদের হতাহতের সংখ্যা গোপন করতে কাপুরুষের মত মুখে কুলুপ এঁটেছে চিন। যদিও জানা যাচ্ছে, ভারতের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। আসলে এক্ষেত্রে ঠিক পাকিস্তানের কায়দাতেই বেআইনি কাজ করার পর তথ্যগোপন, অস্বীকার ও দ্বিচারিতা জিনপিং প্রশাসনের। চিনের এই আগ্রাসন আর ভারতের জমি দখলের স্পর্ধাকে মুখের উপর জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। ভারতের অখণ্ডতা রক্ষায় চিনের মত বিশ্বাসযোগ্যতাহীন প্রতিবেশীর শুধু মুখের কথায় ভরসা করলে বারবার ঠকতে হবে।

Related articles

হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব জানি! হুঙ্কার মমতার

"হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব আমি জানি। অনেক কেলেঙ্কারি করেছ। হলদিয়া থেকে কত ট্রাক যায়? সেই ট্রাকের...

কোহলির সঙ্গে পার্টনারশিপ! মনের কথা জানালেন জকোভিচ

ভারতে এসে বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। একটি সাক্ষাৎকারে সেই কথা...

মেদিনীপুর সামলাবে অভিষেক: ঘোষণা দলনেত্রী

মেদিনীপুরের আগামী দিনের দায়িত্ব সামলাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আমি তো থাকবই। মঙ্গলবার হলদিয়ার সুতাহাটার সভা থেকে জানিয়ে...

মোদির লক্ষ্য শুধুই মমতা, তাই সংসদে বিশেষ অধিবেশন! ফাঁস করলেন কপিল সিবল

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন সংসদে বিশেষ অধিবেশন ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই অধিবেশনে তিন...