Tuesday, April 21, 2026

ব্যারাকপুর কর্পোরেশন তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা

Date:

Share post:

প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েক মাস ধরেই। গত ফেব্রুয়ারি মাসেই ৮টি পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে কয়েক দফায় বৈঠকও করেছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক। সেখানেই এলাকা চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছিল।
শেষ পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের ৮টি পুরসভাকে এক ছাতার তলায় এনে কর্পোরেশন গড়ে তোলার প্রস্তাব জমা পড়ল নবান্নে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বুধবার পুর ও নগরোন্নয়ন দফতর মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের অনুমোদনের জন্য ফাইল পাঠিয়েছে রাজ্যের সচিবালয়ে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , কর্পোরেশনের নাম ব্যারাকপুর কর্পোরেশন করার প্রস্তাব দেওয়া হয়েছে। টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভার এলাকা নিয়ে গঠিত হবে এই নতুন কর্পোরেশন।
বর্তমানে রাজ্যে সাতটি কর্পোরেশন রয়েছে। সেগুলি হল, কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। ব্যারাকপুর কর্পোরেশন গঠিত হলে রাজ্যে কর্পোরেশন সংখ্যা দাঁড়াবে ৮টি।
এই আটটি পুরসভার মোট ২০৪টি ওয়ার্ড কমিয়ে নতুন কর্পোরেশনে ১০২টি ওয়ার্ড করার প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে । পুর ও নগরোন্নয়ন দফতর তাতে সায় আছে। এরপরই ফাইল পাঠানো হয়েছে নবান্নে। এখন নবান্নের ছাড়পত্র পেলেই রাজ্যের মুকুটে অষ্টম কর্পোরেশনের পালক জুটবে। তাই ব্যারাকপুর কর্পোরেশন তৈরি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ।

Related articles

বিষ্ণুপুর থেকে মেদিনীপুর, জেলায় জেলায় জনসভা-রোড শো অভিষেকের

নির্বাচনী প্রচারের প্রায় শেষ লগ্নে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনসভা রোড শো কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...

আজ হলদিয়া- বারাকপুর- জগদ্দল- জোড়াসাঁকোতে চার জনসভা মমতার

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার প্রায় শেষ করার পর এবার দ্বিতীয় দফার ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...