Tuesday, June 23, 2026

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৫০০ ছাড়ালো

Date:

Share post:

গোটা দেশের মতোই রাজ্যে মারণ ভাইরাস করোনার দাপট অব্যাহত। শেষ ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৯১ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,৩০০।

অন্যদিকে, এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১১ জন করোনা রোগীর। এখনও পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৬। আজ, বুধবার রাজ্য স্বাস্থ্য দগতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এই বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,২৬১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৬,৫৩৩।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...