Tuesday, June 2, 2026

ন্যূনতম ৫০টাকা ভাড়া না পেলে শহরের বুকে ট্যাক্সি না চালানোর হুমকি মালিক সংগঠনের

Date:

Share post:

লকডাউন পরবর্তী সময়ে এখন বিশেষ কিছু এলাকা ছাড়া চলছে আনলক ফেজ ওয়ান। সরকারি নির্দেশ মেনে ধীরে ধীরে মেনে খুলছে অফিস-কাছারি, শপিং মল, হোটেল, রেস্তোরাঁ। কিন্তু এই প্রতিষ্ঠানগুলিতে কর্মরত মানুষজন যাবেন কীভাবে? পুরনো ভাড়ার জন্য এখনও সর্বত্র চলছে না বেসরকারি বাস। নেই ট্রেন বা মেট্রো। অগত্যা অনেকেই ট্যাক্সির উপর নির্ভর করতে হচ্ছে।

কিন্তু ট্যাক্সি ভাড়াও বেঁধে দিয়েছে সরকার। করোনা আবহে ট্যাক্সিতে যাত্রী নেওয়ার ক্ষেত্রে নানা বিধিনিষেধ লাগু হয়েছে। বিধি নিষেধ মানলেও যাত্রী সেই অর্থে নেই। ফলে লোকসানে রান করতে হচ্ছে। সেই কারণেই রাস্তায় গাড়ি নামলেও ফের ভাড়া নিয়ে অন্তোষ। ধর্মঘটের ডাক ট্যাক্সি মালিক সংগঠনের।

এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে ট্যাক্সি মালিক সংগঠন। দাবি, আগামী ২৭ জুন থেকে ট্যাক্সিতে উঠলে ৩০ টাকার বদলে ন্যূনতম ভাড়া ৫০ টাকা করতে হবে।

আর এই দাবি মানা না হলে লাগাতার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছেন ট্যাক্সি মালিকদের বৃহত্তম সংগঠন বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন। পুরো বিষয়টি নিয়ে আপাতত তাঁরা পরিবহন দফতরের কোর্টে বল ছেড়েছেন!

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...