Tuesday, June 23, 2026

প্রধানমন্ত্রীর বৈঠকে না যাওয়ার ব্যাখ্যা মমতার

Date:

Share post:

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে যখন ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেইসময় নবান্নে আধিকারিকদের সঙ্গে বসে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “ওখানে বড় বড় ব্যাপার প্রয়োজন মনে করেনি তাই ডাকেনি। ওখানে সময় ব্যয় করার থেকে এখানে করোনা নিয়েই আমরা গঠনমূলক কাজ করেছি”। তৃণমূলস্তর পর্যন্ত রাজ্যের সব মানুষের উন্নয়নের বিষয়ে বুধবার নবান্নের বৈঠক করা হয় বলে জানান মমতা। তীর্যক সুরে তিনি বলেন, “দিল্লি বড় বড় বিষয় নিয়ে বৈঠক করছে, আর এখানে সাধারণ মানুষের চিকিৎসার জন্য বৈঠক করা হল”। এরপরেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, দিল্লির বৈঠকে মনে করেনি তাই ডাকেনি। তবে এমন একদিন আসবে যেদিন বাংলা সবাইকে ডাকবে।

বলার সুযোগ না থাকায় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বলতে না দিয়ে বাংলার মানুষকে অপমান করেছে মোদি সরকার। মুখ্যমন্ত্রীরা যদি নিজেদের মতামত ব্যক্ত না করতে পারেন, তাহলে সেই বৈঠক নিতান্তই প্রহসন বলে মন্তব্য করেছিলেন পার্থ। এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, বৈঠকে চুপ করে বসে থাকার থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক কাজের উপরেই জোর দিতে চান তিনি।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...