Tuesday, March 17, 2026

করোনা-আবহে একুশে’র ভোট, ‘ট্রায়াল’ হবে ফালাকাটা’র উপনির্বাচনে

Date:

Share post:

করোনা আবহে সামগ্রিক পরিস্থিতি এখনও অগোছালো থাকলেও ২০২১-এর রাজ্য বিধানসভা নির্বাচন ঠিক সময়েই করতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷

নির্বাচন কমিশন সূত্রের খবর, সোশ্যাল ডিসট্যান্সিং বিধি বজায় রেখে দেশে ভোট করতে ইতিমধ্যেই কমিশন একাধিক উদ্যোগ নিয়েছে৷
সোশ্যাল ডিসট্যান্সিং-কে মান্যতা দিয়ে প্রতি কেন্দ্রে বুথ বাড়ানোর কাজ শুরু করেছে কমিশন। বুথে যতখানি সম্ভব কম ভোটার আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত৷ প্রয়োজনে বিধানসভা কেন্দ্রপিছু বুথের সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি করা যায় কিনা, তাই দেখা হচ্ছে৷ এর ফলে বুথে ভোটার সংখ্যা অনেক কম হবে৷ বেশি সময় লাইনে থাকতে হবে না৷ সোশ্যাল ডিসট্যান্সও বজায় থাকবে৷

সূত্রের খবর, কমিশন এখন চাইছে, করোনা বিধি মেনে কীভাবে রাজ্যগুলিতে বিধানসভা ভোট করা হবে, তার হাতে কলমে পরীক্ষা করতে৷ এজন্য বকেয়া উপ- নির্বাচনগুলিকে হাতিয়ার করতে চাইছে কমিশন৷ করোনা-বিধি মেনে ভোট করতে কমিশন যা ভেবেছে, তার ট্রায়াল হবে উপনির্বাচনে ৷ ট্রায়ালে সামান্য ভুল হলে, তা সংশোধন করে যে রাজ্যগুলিতে বিধানসভার ভোট হওয়ার কথা,ঠিক সময়েই সেখানে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন৷

বাংলাতেও এমন ট্রায়াল প্রায় নিশ্চিত৷ ২০১৯- এ
মৃত্যু হয় ফালাকাটা-র তৃণমূল বিধায়ক অনিল অধিকারির। ওই কেন্দ্রের উপনির্বাচন দ্রুত করতে চাইছে কমিশন৷ উপনির্বাচনেই নানা পরীক্ষা সেরে ফেলা হবে৷
এই উপনির্বাচনেই বোঝা যাবে, ২০২১-এর সঠিক সময়ে বাংলার বিধানসভা নির্বাচন কতখানি সম্ভব হবে৷ করোনা আবহে বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠভাবে করা যায় তা বুঝে নিতেই এবার ফালাকাটা’র উপনির্বাচনকে ব্যবহার করা হচ্ছে। কমিশন সব পক্ষের সঙ্গে কথা বলে ফালাকাটা’র উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে কিছুদিনের মধ্যেই ৷

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...