Thursday, May 14, 2026

বাড়িতে বসেই এক ক্লিকেই পাবেন দেশ-বিদেশের পছন্দের জিনিস ! আসছে ইন্দো বাংলা বাজার

Date:

Share post:

ফ্রান্সের সুগন্ধি, কিংবা সুইজারল্যান্ডের ঘড়ি । ভীষণ পছন্দের। পকেটে রেস্তো থাকলেও বাড়িতে বসে কি এমন জিনিস মেলে? আবার করোনার কারণে এখন বিদেশ যাওয়া প্রায় বন্ধ। তাহলে নিজের সৌখিনতা মেটাবেন কী করে? চিন্তার ভাঁজ এবার মুছে ফেলুন। কারণ ভারত ও বাংলাদেশের দুই ব্যবসায়ীর যৌথ প্রয়াসে কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ইন্দো-বাংলা বাজার বা ibbazar.com(আইবিবাজার ডট কম) নামক ওয়েবসাইট।

পাশাপাশি বাংলাদেশ পেতে চলেছে তাদের দেশের প্রথম আন্তর্জাতিক অনলাইন শপিং সাইট। এই অনলাইন শপিং সাইটের মাধ্যমে দুই দেশের মানুষ তাঁদের নিজের নিজের মুদ্রায় ওয়েবসাইটটি থেকে সকল ধরনের জিনিসপত্র ঘরে বসেই কিনতে পারবেন। ইচ্ছে হলে দাম মেটাতে পারবেন নিজেদের ওয়ালেট থেকেও। ব্যাংক পে-এর পাশাপাশি থাকছে বিকাশ, রকেট সহ সমস্ত মোবাইল অনলাইন পে-এর সুবিধা। বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকছে পে অন ডেলিভারির সুবিধাও। সে ক্ষেত্রে একই সুবিধা পাবেন দুই দেশের ক্রেতারা অর্থাৎ নিজের নিজের দেশের মুদ্রা দিয়েই নিতে পারেন তাঁদের পছন্দের সামগ্রী। এই অনলাইন শপিং-এর পরিকল্পনা যাঁদের তাঁরা হলেন কলকাতার ব্যবসায়ী মুমতাহিন জিয়ন এবং ঢাকার ব্যবসায়ী মশিউর রহমান। মশিউর বলেন,” দুই দেশের ব্যবসায় মুদ্রা বিনিময় প্রধান সমস্যা। এই সমস্যাকে দূর করার ভাবনা থেকেই অনলাইন শপিংয়ের ভাবনা।” জিয়ন বলেন, “শুধু সাধারণ ক্রেতা নন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য পাশে থাকবে এই আইবি বাজার।”

আইবি বাজারে মিলবে ভারত,বাংলাদেশ, আমেরিকা তাইওয়ান, মালয়শিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশের নামিদামি পণ্য সামগ্রী। পাশাপাশি ফ্রান্স, রাশিয়া-সহ বিশ্বের বিভিন্ন ধরনের সৌখিন জিনিসপত্র এই অনলাইন বাজারে পাওয়া যাবে। কম দিনেই জনপ্রিয় হয়ে উঠবে এই অনলাইন বাজার। এমনটাই স্বপ্ন দেখেন ভারত বাংলাদেশের দুই ব্যবসায়ী।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...