Saturday, June 20, 2026

চিনা হেফাজত থেকে দুই মেজরসহ ১০ ভারতীয় সেনা উদ্ধার নিয়ে বিতর্ক

Date:

Share post:

বৃহস্পতিবার বিকেলেই ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছিল, চিনের হাতে কোনও সেনাকর্তা বা সেনাকর্মী বন্দি নেই। কিন্তু সেই বিবৃতিকে খারিজ করে দিয়ে বৃহস্পতিবার রাতে চিনা হেফাজত থেকে মুক্তি দেওয়া হল ভারতের দুই মেজরসহ ১০ সেনাকর্মীকে। ভারতীয় সংবাদমাধ্যমে অবশ্য আগে থেকেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, চিনের হাতে ভারতের বেশ কিছু সেনাবন্দি রয়েছে। কিন্তু এই আশঙ্কা অমূলক বলে বিদেশ মন্ত্রকের তরফ থেকে গতকালই সাংবাদিক সম্মেলন করে বলা হয়, কোনও সেনাকর্মী নিখোঁজ নেই। সরকারিভাবে বিবৃতি দিয়ে এ বিষয়ে কোনও বক্তব্য জানানো হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এক সেনা আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে। সেই সূত্রে জানা গিয়েছে, লাদাখের সংঘর্ষে বেশ কিছু সেনাকর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। তবে গুরুতর পরিস্থিতিতে কোনও সেনাই এখন আর নেই বলে জানা গিয়েছে। কবে আন্তর্জাতিক চাপের মাঝে পড়ে চিন যে ভারতীয় জওয়ানদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ঠিক কী কারণে বিদেশমন্ত্রক গতকাল কোনও ভারতীয় সেনার আটক না থাকার বিবৃতি দিয়েছিল, সেটাই এখন বিতর্ক তৈরি করেছে।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...