Saturday, April 18, 2026

মধ্যপ্রদেশে কোভিড আক্রান্ত কংগ্রেস বিধায়ক পিপিই পরে ভোট দিলেন

Date:

Share post:

প্রতিটা ভোটই অতি মূল্যবান। একটি ভোটের এদিক ওদিকে বদলে যেতে পারে ফল। তাই শুক্রবার রাজ্যসভা ভোটে দেখা গেল কোভিড আক্রান্ত বিধায়কও সুরক্ষাবর্ম বা পিপিই পরে ভোট দিয়ে গেলেন। মধ্যপ্রদেশ বিধানসভাতেই দেখা গিয়েছে এই ছবি। বিধানসভার ২০৬ জন বিধায়কই ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবশেষে আসেন করোনা আক্রান্ত এক কংগ্রেস বিধায়ক। পিপিই পরে ঢোকেন বিধানসভায় এবং নিজের ভোটটি দেন। এরপর গোটা বিধানসভা ভবন স্যানিটাইজ করা হয়।

Related articles

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...