Friday, May 29, 2026

শামুকতলায় ফিরল শহিদ জওয়ান বিপুল রায়ের কফিনবন্দি দেহ

Date:

Share post:

আলিপুরের শামুকতলায় ফিরল শহিদ জওয়ান বিপুল রায়ের কফিনবন্দি দেহ। গাড়িতে করে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ হাসিমারা থেকে বিপুলের বাড়িতে মরদেহ পৌঁছায়। জেলা প্রশাসনের উদ্যোগে বিপুলের ভাই বকুলকে ভুটান থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। বিপুলের স্ত্রী রূম্পা ও মেয়ে তমন্যাও শুক্রবার প্লেনে মিরাট থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন । তাঁদের উপস্থিতিতে বিপুলের শেষকৃত্য সম্পন্ন হবে। এদিন সারাদিন মুখভার ছিল আকাশেরও। আলিপুরদুয়ার জেলাজুড়ে চলছে ভারী বৃষ্টি। যেন বীর শহিদের শেষ যাত্রায় বিন্দিপাড়ার সঙ্গে চোখের জল মিশেছে প্রকৃতিরও। তবে বৃষ্টি উপেক্ষা করেই তৈরি হয়েছে শহিদ মঞ্চ। সেখানেই শায়িত শহিদ জওয়ানের নিথর দেহ । তাকে শেষ শ্রদ্ধা জানাতে পরিবারের সদস্যদের পাশাপাশি উপচে পড়েছে গ্রামবাসীদের ভিড়। প্রত্যেকেই একবার শেষবারের মতো চোখের দেখা দেখতে চান বীর শহিদকে।
২০০৩ সালে সেনাবাহিনীতে যোগ দেন বিপুল৷ ভাটিবাড়ি হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেই সেনাতে নাম লেখান তিনি৷ অবসর নিয়ে এক বছর পরেই বাড়ি ফিরে আসার কথা ছিল বিপুলের৷ বছরে একবার করে গ্রামের বাড়িতে আসতেন। তবে লকডাউনের জন্য এ বছর বাড়িতে আসতে পারেননি। তাঁর বৃদ্ধ বাবা নিরেন রায় জানান, ক্ষেত মজুর পরিবার। পরিবারের মেরুদন্ড ছিল বড় ছেলে বিপুল। সেই মেরুদন্ডটাই ভেঙ্গে গেল!
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...

IPL: ১২ কোটির স্পনসরশিপের প্রস্তাব! মাঠের বাইরেও চমক বৈভবের

ভারতীয় ক্রিকেটে বিশ্ময় বালকের নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi )। চলতি আইপিএলে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছেন...

GTA-এর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা থেকে সরছে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুলছে CBI তদন্তের পথ

রাজ্যে পালাবদলের পরে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন (GTA)-এর মাধ্যমে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার CBI তদন্তের পথ খুলল।...