Saturday, June 20, 2026

করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, শারীরিক অবস্থার অবনতি

Date:

Share post:

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক পরিস্থিতির অবনতি । তিনি করোনা পসিটিভ। দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে তাঁকে রাজধানীরই অন্য একটি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে তাঁকে। তাঁর দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত, রবিবার  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ঠিক তার পরের দিন সোমবার রাতে জ্বর থাকায় দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। প্রথমবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয়বার দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
ওই হাসপাতালেই তাঁর করোনার চিকিত্‍‌সা শুরু হয়েছে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে দিল্লিরই অন্য একটি হাসপাতালে সরানো হয়েছে বলে জানা গিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে সংক্রমণ বেড়ে গিয়েছে। অক্সিজেন সাপোর্ট নিচ্ছেন তিনি। তাঁকে সুস্থ করতে প্লাজমা থেরাপির সাহায্য নেওয়ার ভাবনা চিকিৎসকদের।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...