Friday, June 26, 2026

“বদলা-বদল” তত্ত্বের কড়া জবাব দিয়ে দিলীপ ঘোষকে “টেররিস্ট” তকমা দিলেন ফিরহাদ

Date:

Share post:

“বদলাও হবে, বদলও হবে”। ক্ষমতায় না থেকেই এবার সরাসরি রাজ্যের শাসক দলকে স্বভাবসিদ্ধি মেজাজে হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২১-এর নির্বাচনের আগে ফের একবার বিজেপি রাজ্য সভাপতি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার বার্তা দিলেন।

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের আগে পরিবর্তনের বার্তা দিয়ে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “বদলা নয়, বদল চাই” স্লোগান তুলে ছিলেন। দীর্ঘ ৩৪ বছর পর বাংলায় রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল।

কিন্তু দিলীপ ঘোষ সেই পথে না হেঁটে সরাসরি বদলার হুমকি দিচ্ছেন। শাসক দলের প্রতি বিজেপি রাজ্য সভাপতির সরাসরি হুঁশিয়ারি, “মেদিনীপুরে আমাদের কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা এর বদলা চাই, আর বাংলায় রাজনৈতিক বদল তো হবেই।”

দিলীপ ঘোষের সেই হুমকির জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, বামেদের সরিয়ে রাজ্যে পরিবর্তনের আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বার্তা দিয়ে ছিলেন, বদলা নয় বদল চাই। আর এই বদল বা পরিবর্তনের পথ একদম সুষ্ঠুভাবে হবে। অর্থাৎ, যেখানে থাকবে ঐক্য ও সম্প্রীতি। আর তার প্রমাণ এই বাংলার মানুষ দেখছেন। রাজ্যের শহর, শহরতলী থেকে প্রত্যন্ত গ্রামের সমস্ত জায়গায় রাস্তাঘাট অতি সুন্দর হয়েছে। ৯০ শতাংশ জায়গায় চলে এসেছে বিদ্যুৎ। এই পরিবর্তন সুষ্ঠুভাবে হয়েছে তার প্রমাণ দেয় কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথীর মতো জনদরদী প্রকল্প। এখন যাঁরা দাবি করছেন, বদলা চান, পরিবর্তন চান। তাঁরা বাংলার সংস্কৃতিকে কতটা জানেন? প্রশ্ন তোলেন ফিরহাদ।

তিনি আরও জানিয়েছেন, যে বাংলায় আমাদের সবার আদর্শ রামকৃষ্ণদেব ,স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু , সেখানে কখনও বদলার কথা আসতে পারে না। কোনও হিংসা কখনও বাংলার কথা বলে না। এই বাংলা সুন্দর এবং সতেজ। আর যাঁরা এখানে বদলা চাইছেন ,পরিবর্তন চাইছেন তাদেরকে “টেররিস্ট” তকমা দিয়েছেন ফিরহাদ হাকিম ।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...