Monday, May 11, 2026

মোদির দত্তক নেওয়া গ্রামে মানুষ অভুক্ত’, এই খবর করায় FIR সাংবাদিকের বিরুদ্ধে

Date:

Share post:

লকডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রের একটি গ্রামে মানুষ অভুক্ত। এই খবর করার জেরে FIR হলো সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে।

এক ইংরেজি ওয়েবসাইট, স্ক্রল.ইনের সম্পাদক সুপ্রিয়া শর্মা এবং প্রধান সম্পাদকের বিরুদ্ধে এই FIR করা হয়েছে। বিস্ময়ের ব্যাপার, যিনি FIR করেছেন, সেই মালাদেবীর বলা কথাই খবরে উল্লেখ করেছিলো স্ক্রল.ইন।

এই FIR নিয়ে স্ক্রল পাল্টা জানিয়েছে, “গত ৫ জুন, দোমারি গ্রামের মালাদেবীর সাক্ষাৎকার নেওয়া হয়। তিনি যা বলেছেন সেটা আমাদের, In Varanasi village adopted by Prime Minister Modi, people went hungry during the lockdown শীর্ষক খবর হবহু প্রকাশ করা হয়েছে৷”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীর মধ্যেই একটি গ্রাম, নাম দোমারি। “সংসদ আদর্শ গ্রাম যোজনা”য় এই দোমারি গ্রাম দত্তক নিয়েছিলেন মোদি নিজেই। লকডাউনের সময়ে দোমারি-র মানুষ কতটা অসহায় রয়েছেন তা তুলে ধরা হয়েছিল ওই খবরে।
সাংবাদিক সুপ্রিয়া শর্মার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ (মারণ রোগ ছড়িয়ে পড়ে, এমন অবহেলার কাজ) এবং ৫০১ ধারায় (মানহানিকর খবর প্রকাশ) অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে তফশিলি জাতি-উপজাতি আইনেও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...