Friday, June 19, 2026

রিজেন্ট পার্কে ঘুমন্ত যুবতীকে গুলি করে খুন করল প্রাক্তন প্রেমিক!

Date:

Share post:

বাড়ির মধ্যে ঘুমিয়ে থাকা যুবতীকে গুলি করে খুন করল এক যুবক। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটল দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের দীনেশ কলোনিতে।

শনিবার সকালে রিজেন্ট পার্কের ওই বাড়িতে যুবতী ঘুমিয়ে ছিলেন। ভোরে তখন সকলেই ঘুমোচ্ছিলেন। বাড়িতে জানলা খোলা ছিল। রাস্তার ধারে কার্যত জানলার গায়েই যুবতী শুয়েছিলেন। বাড়িতে যুবতীর বোন, ভাই, এবং মা ঘুমোচ্ছিলেন। হঠাৎ জয়ন্ত হালদার নামে ওই যুবক জানলা দিয়ে পরপর গুলি চালায়। ঘটনাস্থলেই যুবতীর মৃত্যু হয়।

কেন এই ঘটনা? জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে একসময় যুবতীর সম্পর্ক ছিল।, কিন্তু তা অচিরেই নষ্ট হয়ে যাওয়ার কারণে সম্ভবত প্রতিশোধ নিতেই ওই যুবকের কাণ্ড ঘটিয়েছে। জয়ন্তর সঙ্গে আর এক যুবকও ছিল।পুলিশ তল্লাশি শুরু করলেও দুই যুবকই গা ঢাকা দিয়েছে।

Related articles

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...