Friday, June 19, 2026

বেড়েছে তাপমাত্রা-আর্দ্রতা, স্বস্তি দিতে রাজ্যজুড়ে নামবে ভারী বৃষ্টি

Date:

Share post:

বর্ষা এসে গিয়েছে। ঝিরি ঝিরি বৃষ্টি হলেও বেড়ে চলেছে তাপমাত্রা। বেড়েছে আদ্রতা । এর ফলে একটা অস্বস্তিকর আবহাওয়া। তবে সুখবর দিচ্ছে অব্ফওয়া দফতর। এই অস্বস্তি কাটাতে আজ শনিবার রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংও কালিম্পং-এ। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গের দুই এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এই মুহূর্তে কলকাতায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ । বাতাসে জলীয় বাষ্প  বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৯ শতাংশ। শুক্রবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ন্যূনতম ৭১ শতাংশ।

 

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...