Saturday, April 18, 2026

করোনা আক্রান্ত ৫০ হাজার ছাড়াল দিল্লিতে , ২৪ ঘণ্টায় পজিটিভ তিন হাজারেরও বেশি

Date:

Share post:

দিল্লিতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি। দিল্লিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়েছে ইতিমধ্যেই।
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৩৭ জন। কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৫৩,১১৬। সেখানে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৭,৫১২। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৬ জনের। রাজধানী শহরে এ যাবৎ করোনায় মৃতের সংখ্যা মোট ২০৩৫। এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৩,৫৬৯ জন।

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই এক ধাক্কায় কোভিড পজিটিভের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল দিল্লিতে। একলাফে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল অনেকটাই।

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...