Friday, March 20, 2026

মিড-ডে মিলে এ বার দেওয়া হবে ডাল, স্যানিটাইজারও  

Date:

Share post:

চাল আলুর সঙ্গে এবার মিড ডে মিলে দেওয়া হবে ডাল ও স্যানিটাইজার। অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে আগেই দেওয়া হয়েছে। এবার মিলবে স্কুলেও।
শিক্ষামন্ত্রীর ঘোষণামতো স্যানিটাইজার (৫০ এমএল) ও মাস্কও থাকছে। পুষ্টি ও স্বাস্থ্য দুটি বিষয়ে নজর দিতেই নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দফতর।
মিড-ডে মিল অধিকরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাসে মিড-ডে মিলের যে খাদ্য সামগ্রী দেওয়া হবে, তাতে পড়ুয়া পিছু ২৫০ গ্রাম করে ডাল বরাদ্দ করা হয়েছে। শিক্ষামন্ত্রীর ঘোষণামতো স্যানিটাইজার (৫০ এমএল) ও মাস্কও থাকছে। তবে পড়ুয়াদের পুষ্টির কথা ভেবেই বিকাশ ভবনের কর্তারা মিলে সোয়াবিন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আইসিডিএস সেন্টারের কথা ভেবেই পরিবর্তে ডাল দেওয়া হচ্ছে বলে খবর।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...