Wednesday, June 17, 2026

টলিউডে স্বজনপোষণ: শ্রীলেখাকে তোপ স্বস্তিকার

Date:

Share post:

নেপোটিজম নিয়ে মুখ খুলতে শুরু করেছে টলিউড। এক ভিডিও বার্তায় নিজের অভিযোগ তুলে ধরেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর অভিযোগের তীর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের দিকে।

বরাবরই প্রতিবাদী চরিত্র স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের ফেসবুকে তিনি শনিবার প্রশ্ন তুলেছেন, “যারা একই পরিচালকের সঙ্গে অনেকগুলো কাজ করেন, তারা সবাই কী শুয়ে কাজ পান?” প্রসঙ্গত শ্রীলেখা মিত্র ভিডিওবার্তায় বলেন, সৃজিতের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক থাকলেও সিনেমার সময় তাঁকে ডাকা হয়নি। তাঁর দাবি, স্বস্তিকার সঙ্গে সৃজিতের প্রেম ছিল, তাই ছবিতে কাজ পেয়েছেন তিনি।

সৃজিতের নাম না করে, তিনি দেখিয়েছেন কে কটা ছবিতে কাজ করেছেন। লিখেছেন, পরিচালকের ১৭ টা ছবির মধ্যে তিনি ২ টি ছবিতে মুখ্য চরিত্রে এবং একটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। অন্যদিকে সৌমিক হালদার ১১টা, অনুপম রায় ৯টা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭টা, যীশু সেনগুপ্ত ৭টা, অনির্বাণ ভট্টাচার্য ৬টা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টা কাজ করেছেন।

তাঁর কথায়, “তারা নিশ্চয় আরও বেশি করে শুয়ে আর প্রেম করে কাজগুলো পেয়েছেন? এনারা তাহলে সবাই উভকামী ও সুযোগসন্ধানী?” অভিনেত্রীর বক্তব্য, “যুক্তি তো সবার ক্ষেত্রেই এক হওয়া উচিৎ, তাই না? নাকি নিজের খামতি ঢাকতে স্লাটশেমিং শুধু আমাদের মত ‘কুযোগ্য’ অভিনেত্রীদের করা হবে যারা একেবারেই অভিনয়টা পারেনা?

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...