Sunday, May 24, 2026

‘বাংলার যুব শক্তি’ : রক্ত সংকট মেটাতে সামাজিক বিধি মেনে রক্তদাতা ১৪০০

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ‘বাংলার যুব শক্তি’র মঞ্চে আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবির। সেখানে প্রধান উদ্যোক্তা ছিলেন হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি এবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট উত্তম কুন্ডু। এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল হুগলি জেলার তারকেশ্বরে। প্রধানত অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশেই এই শিবিরের আয়োজন হয়েছিল। উদ্যোক্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এই প্রথমবার প্রায় ১৪০০ জন রক্ত দান করেছেন। তবে করোনার স্বাস্থ্যবিধি নিয়ম মেনেই চলেছে এই শিবির।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহেবুব রহমান। তারকেশ্বর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উত্তম কুণ্ডু ,দীলিপ যাদব সহ তৃণমূলের বিভিন্ন কর্মীরা। তৃণমূলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে ঘটেছিল ব্যাপক রক্ত সংকট। মুখ্যমন্ত্রীর আবেদনেই লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ থেকে প্রশাসন, সাধারণ মানুষ বা বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের মাধ্যমে বতর্মানে রক্তের চাহিদা কিছুটা হলেও পূরণ করা সম্ভব হয়েছে।

 

Related articles

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...