Sunday, March 15, 2026

‘সব জীবিকায় আপনি আমি একটু-আধটু নেপো’, নেপোটিজমের অর্থ বোঝালেন রুদ্রনীল

Date:

Share post:

বর্তমানে সোশ্যাল মিডিয়ায়  ছেয়ে গিয়েছে একটি শব্দে। ‘নেপোটিজম’। যার অর্থ এক কথায় স্টারের ছেলে স্টার। কিন্তু নেপোটিজম কী শুধু বলিউডেই দেখা যায়, অন্য কোথাও নয়! প্রশ্ন তুলে এবার অর্থ বোঝালেন রুদ্রনীল ঘোষ। অভিনেতার সাফ বার্তায় উঠে এল একের পর এক বাস্তব চিত্র। নেপোটিজম জ্বরে যে সাধারণ মানুষও কাবু তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তিনি।

নেপোটিজম আছে সর্বত্রই, তাই সমালোচনা করার আগে নিজের দিকটাও ভাবুন, বার্তা রুদ্রনিলের। কয়েকদিন আগেই অভিনেতা রুদ্রনিলের এক বার্তায় কড়া সমালোচনার শিকার হয়েছেন একশ্রেণীর সাধারণ মানুষ, এবার তিনি তোপ হানলেন নেটিজেনদের ওপর। নেপোটিজমের অর্থ কী, খোলসা করে বুঝিয়ে বললেন তিনি। তাঁর বার্তায় তিনি পরিস্কার বলেন, লাইনের শেষে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা যখন পরিচিত পেয়ে সামনে এসে ধন্যবাদ জানান, সেটা নেপোটিজম নয়! একটা চাকরি চেয়ে ধন্যবাদ জানানোটা কি নেপোটিজম নয়, তবে শুধু বলিউডেই কেন নেপোটিজম নিয়ে এত চর্চা!

শিক্ষকের ছেলে শিক্ষক হলে, ডাক্তারের ছেলে ডাক্তার হলে কেন মানুষ প্রশ্ন তোলে না! রুদ্রনীলের কথায়, নেপোটিজম হয়তো জায়গা করে দেয়, কিন্তু মানুষকে সুপারস্টার করে তাঁর দক্ষতা। যদি নেপোটিজমই সবের মূল হত তবে কি এতদিনে অভিষেক বচ্চন সুপারস্টার হতেন না! এই রকম একাধিক প্রশ্ন তুলেছেন অভিনেতা।

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...