Saturday, June 27, 2026

চিন-নেপাল সখ্য, দ্বন্দ্ব নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরে

Date:

Share post:

চিনের সঙ্গে বন্ধুত্ব বেড়েছে নেপালের। কিন্তু নেপালের শাসক দলের অন্দরে তৈরি হয়েছে দ্বন্দ্ব। চিনের সঙ্গে হঠাৎ করে এই বন্ধুত্বে বিরক্ত নেপালের কমিউনিস্ট পার্টির একাংশের নেতা। এমনকী চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে ৪ ঘণ্টার ভিডিও কনফারেন্সও এড়িয়ে গিয়েছেন নেপাল কমিউনিস্ট পার্টির বহু নেতা।

জানা গিয়েছে, নেপাল কমিউনিস্ট পার্টির এক শীর্ষ নেতা ভারতে চিনা আগ্রাসন নিয়ে দলের অন্দরে সরব হয়েছেন। সূত্রের খবর, চিনের সঙ্গে বন্ধুত্বে আপত্তি আছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী মাধম নেপাল, জালানাথ খানাল এবং উপপ্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে নেপাল কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ বাড়াতে অতিরিক্ত তৎপর হয়েছে চিনের কমিউনিস্ট পার্টি।সম্প্রতি নেপাল সংসদে তাঁদের নয়া মানচিত্র সম্পর্কিত একটি বিল পাশ হয়েছে। ভারতের তিনটি অংশ ওই মানচিত্রে নিজেদের অংশ বলে দাবি করেছে নেপাল। নেপালের এই কাজে চিনের মদত আছে বলে বিশেষজ্ঞদের মত।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...