Friday, June 5, 2026

ফের শহরে আত্মহত্যা! এবার দমদমে মাথায় গুলি করে আত্মঘাতী প্রৌঢ়

Date:

Share post:

সম্প্রতি, শহরে আত্মহত্যার ঘটনা হঠাৎ করে বেড়ে চলেছে।

এবার মাথায় গুলি করে আত্মঘাতী হলেন বিক্রয় কর বিভাগের প্রাক্তন এক আধিকারিক। আজ, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দমদম থানা এলাকার মল রোডে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিজলীকান্ত ভট্টাচার্য (৬৫)। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁর মাথায় টিউমার ছিল। সেই অবসাদেই নিজের লাইসেন্স বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

কিন্তু এটাই কি প্রকৃত কারণ? নাকি অন্য কিছু? তদন্ত করছে পুলিশ।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...