Monday, April 20, 2026

সমাধান কী মিলবে? ফের ভারত-চিন সামরিক পর্যায়ের বৈঠক হতে পারে চলতি সপ্তাহেই

Date:

Share post:

প্রথম পর্বে সমাধান অধরা। ফের ভারত-চিন সামরিক পর্যায়ের বৈঠক হতে পারে চলতি সপ্তাহেই।
চিন ফের ‘আগ্রাসী আচরণ’ করলে সামরিক বাহিনীকে ‘যথাযথ জবাব’ দেওয়ার ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে কেন্দ্র। শুধু লাদাখ বা গলওয়ান উপত্যকা নয়, ভারত-চিন সীমান্তের পুরো এলাকাতেই সেনার তিন বাহিনীকে এই কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। এরপরই নড়েচড়ে বসেছে বেজিং। জানা গিয়েছে , এ মুহূর্তে নিজেদের অবস্থানেই অনড় থাকছে চিন।
আসলে
চিন সীমান্তে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না ভারত। সীমান্তে আকাশপথে কড়া নজরদারি চলছে। যদিও বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গত কয়েক মাসে আকাশপথে কোনও চিনা অনুপ্রবেশ হয়নি। এই আবহে চলতি সপ্তাহের বৈঠকে আদৌ সমাধান সূত্র মেলা নিয়ে রীতিমতো সন্দিহান কূটনৈতিক মহল।

Related articles

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ৮ শিশু

আমেরিকার (America) লুইজিয়ানায় এলোপাথাড়ি গুলিবর্ষণ। মৃত ৮ শিশু। মৃতদের বয়স ১ থেকে ১৪ বছর। শ্রেভেপোর্ট পুলিশ প্রধান ওয়েন...

আজ বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল সুপ্রিমোর

এবারের বিধানসভা নির্বাচনে ২৩ মার্চ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে সোমবার বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল...

বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার আবহাওয়া!

সকালে প্যাচপ্যাচে গরম হলেও, বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার (Kolkata) আবহাওয়া (Weather)। দিনভর মেঘলা আকাশ সন্ধের...

দিনভর তিন জনসভা অভিষেকের

চলতি সপ্তাহেই বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। ২৩ মার্চ ভোট গ্রহণের জন্য প্রচার শেষ হচ্ছে ২১ তারিখে।...