Sunday, May 17, 2026

লাদাখ সংঘর্ষের আবহে ৫০০০ কোটির চিনা বিনিয়োগ স্থগিত করল মহারাষ্ট্র

Date:

Share post:

লাদাখে সীমান্ত সংঘর্ষের আঁচ এবার শিল্পেও। গলওয়ান উপত্যকায় চিনের আগ্রাসন ও সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের আত্মবলিদানের পর এদেশে বেজিং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তীব্র। দুদেশের মধ্যে এই অবিশ্বাস ও শত্রুতার আবহে এবার চিনের তিন শিল্প সংস্থার সঙ্গে হওয়া বিরাট অঙ্কের চুক্তি স্থগিত করল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। এক সর্বভারতীয় চ্যানেলে মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই জানান, লাদাখ সংঘর্ষের আগে এই চুক্তি হয়। কিন্তু চিন যেভাবে ভারতীয় ভূখণ্ডে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে এবং ভারতীয় সেনাদের হত্যা করেছে তাতে চিনের সংস্থার সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তি বজায় রাখা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই চিনা বিনিয়োগ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের এই মন্ত্রী। প্রসঙ্গত, হেংলি ইঞ্জিনিয়ারিং -এর সঙ্গে ২৫০ কোটি, গ্রেট ওয়াল মোটরসের সঙ্গে ৩৭৭০ কোটি ও পিএমআই ইলেক্ট্রো মবিলিটির সঙ্গে ১০০০ কোটি টাকার মউ স্বাক্ষর করেছিল মহারাষ্ট্র সরকার।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...