Sunday, May 17, 2026

আমফানের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেগঙ্গায়

Date:

Share post:

আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সেই ক্ষতিপূরণের দাবি এবং পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের দাবি নিয়ে দেগঙ্গা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সোমবার এই দাবি নিয়ে টাকি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ।

এদিন দেগঙ্গা ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের হাজার তিনেক সাধারণ মানুষ দেগঙ্গার চিত্ত বসু মার্কেট থেকে টাকি রোড ধরে দেগঙ্গা বিডিও অফিস ঘেরাও করেন। টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সাধারণ মানুষের অভিযোগ পঞ্চায়েত প্রধান, উপ প্রধান সহ সদস্যরা তাঁদের পরিবারের সদস্যদের নামে আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ পেয়েছেন। অন্যদিকে যাদের ক্ষতি হয়েছে তাঁরা এখনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ সাধারণ মানুষের।

স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে একাধিকবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানানো হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এদিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলারা বিডিও অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ দেখাতে গিয়ে গেট ভেঙে বিডিও অফিসের ভিতরে ঢোকেন তাঁরা। শেষ পর্যন্ত বিডিওর সঙ্গে কথা বলেন বিক্ষোভকারীরা। বিডিও আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...