Friday, May 22, 2026

বিমানবন্দরে পার্কিং ফি’র নামে তোলাবাজি! দমদম কর্তৃপক্ষ যেন অন্ধ ধৃতরাষ্ট্র

Date:

Share post:

দ্রুত উড়ান ধরার সমস্যাকে হাতিয়ার করে প্রকাশ্যে জালিয়াতি চলছে দমদম বিমানবন্দরে। কোভিড পরবর্তী সময়ে বিমানবন্দর খোলার পরেই এই পরিস্থিতি প্রকাশ্যে এসেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্ত কিছু জানার পরেও চোখ বন্ধ করে অন্ধ ধৃতরাষ্ট্রর ভূমিকা নিয়েছে।

বিমানবন্দরের নিয়ম অনুযায়ী প্রবেশের সময় পার্কিং টোল কাউন্টার আছে। নিয়ম হলো, সেখানে একটি কুপন দেওয়া হয়। সময় ১০ মিনিট। এর মধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলে কোনও টাকা লাগবে না। সময় পেরলে নির্দিষ্ট পরিমাণ অর্থ। কিন্তু এই প্রতিবেদকসহ প্রায় সকলের অন্য অভিজ্ঞতা। ব্যাপারটা এইরকম, বিমানবন্দরে ঢুকতে নেওয়া হচ্ছে টাকা!

সেটা কী?
টোল ট্যাক্সের ঢোকার মুখেই ধরিয়ে দেওয়া হচ্ছে একটি ১০০টাকার কুপোন। মহেশ সানি এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেডের নামে ওই কুপোন। কিন্তু কেন? জানতে চাইলে বলা হচ্ছে গাড়ি পার্কের। উত্তরে বললাম গাড়ি তো পার্ক করব না। ছেড়ে চলে আসব। পাল্টা জানানো হলো এটা দিতে হবে। কিন্তু কেন? বলা হলো ওনার সঙ্গে কথা বলুন। এবার ‘তাঁর’ সঙ্গে কথা হলো। বোঝাতে পারছেন না। বলছেন এটা লাগছে। বললাম এয়ারপোর্টের গেটের সামনে কোনও গাড়িকেই দাঁড়াতে দেয় না। ফলে দাঁড়িয়ে থাকার প্রশ্ন নেই। আর ১০ মিনিটের নির্দিষ্ট সময় পেরলে তো টাকা নেওয়ার অনুমতি আছে সেটা নিন। তীব্র বাক বিতন্ডার পর আমাদের ছাড়া হলো। কিন্তু চোখের সামনে দেখলাম আমার চোখের সামনে দিয়ে আরও বহু গাড়িকে দাঁড় করিয়ে এই বেআইনি টাকা তোলা অবাধে চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ কী জেনেও না জানার ভান করে বসে আছে! নাকি নিন্দুকরা যেটা বলছে… কিছু ওনাদের পকেটেও ঢুকছে, সেটাই বিশ্বাস করতে হবে!!

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...