Tuesday, February 3, 2026

পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে দায়ী সেন্ট্রাল ডিউটি: মোদিকে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

প্রায় রোজই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে সেন্ট্রাল ডিউটি বৃদ্ধিকে দায়ী করে টুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, কোভিড ১৯ পরিস্থিতিতে দেশের মানুষ অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়েছেন। এই সময় অপরিশোধিত তেলের নিম্নমুখী দামের যে সুবিধা তাঁরা পেতে পারতেন, অতিরিক্ত ডিউটি চার্জ বাড়িয়ে সেটা কেড়ে নিয়েছেন প্রধানমন্ত্রী। এখন যখন তেলের দাম আবার বাড়ছে, তখনও সেই বোঝাও সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদি। এটা অসম্মানজনক বলে মন্তব্য করেছেন অভিষেক। তিনি হ্যাশট্যাগ করেন ‘মোদি বাবু পেট্রোল বেকাবু’।

একইসঙ্গে, তিনি একটি পেট্রোল-ডিজেলের দামের তালিকা দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে ১২ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত কীভাবে বেড়েছে পেট্রোপণ্যের দাম। ১০১ শতাংশের ও বেশি বাড়ানো হয়েছে সেন্ট্রাল ডিউটি। যার ফলে আকাশছোঁয়া হয়েছে পেট্রোল-ডিজেলের দাম। এই কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ।

spot_img

Related articles

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম...

জোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

বাংলা ছাড়া আর কোনও রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজার্ভার। যে সব রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে,...

বিয়ের পিঁড়ি নয়, চাই কলম: আইসি-র আশ্বাসে পরীক্ষার হলে লড়াকু ছাত্রী

পড়াশোনা করার স্বপ্নের পথে বাধা পারিবারিক সিদ্ধান্ত, সহ্য করতে পারল না মাধ্যমিক পরীক্ষার্থী। চরম সিদ্ধান্ত নিতেই ত্রাতা হয়ে...

বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে, সাহস থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিক লড়াই করুন: দিল্লিতে চ্যালেঞ্জ মমতার

“সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ...